ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৈকতে মিমের মোহনীয় লুক নজর কাড়ল ভক্তদের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২৫ সকাল ৯:১২

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন একেক সময় একেক রূপে ধরা দেন ভক্তদের সামনে। এবারও তার ব্যতিক্রম হলো না। কাজের ব্যস্ততা মাঝে খানিকটা ছাড় মিললেই ঘুরতে বেরিয়ে পড়েন, চলে যান দেশের বাইরে।
সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে বেশ কয়েকবার দেখা গেছে বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে। এবার তার নতুন কিছু ছবিতে ধরা দিল একগুচ্ছ চোখজুড়ানো ছবি; সেটিও কোনো এক সমুদ্র সৈকত থেকেই।
গত রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে, মোহনীয় এক লুকে। রোদ্রস্নানে যেন তার রূপ আর ফুটে ওঠে। পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ- যা রীতিমতো ভক্তদের নজর কাড়ে।
ছবিগুলোর কোথায় তোলা, তা সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে ধরে নেওয়া যায় এটি দেশের বাইরের কোনো সৈকত।
ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন মিম। যদিও মন্তব্যঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ লিখেছেন, 'অনেক সুন্দর লাগছে', কেউ আবার দিয়েছেন 'লাভ' ইমোজি।
উল্লেখ্যম মিমকে সবশেষ দেখা গেছে রায়হান রাফীর আলোচিত ছবি ‘দামাল’-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও একটি ছবি ‘দিগন্তে ফুলের আগুন’।

 

 

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে