ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সি-বিচে খোলামেলা লুকে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২৫ সকাল ৯:১৪

সি-বিচে গিয়ে বিকিনি পরেননি এমন নায়িকার দেখা পাওয়া দুস্কর। বিশেষ করে মালদ্বীপ, বালি, থাইল্যান্ড এইসব জায়গার সি-বিচে গেলে নায়িকাদের খোলামেলা পোশাকেই দেখা মেলে রীতিমতো।
যেমন কিছুদিন আগে টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর বিকিনি লুকস সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়; পাশাপাশি অভিনেত্রীকে কটাক্ষও শুনতে হয়। এবার বিকিনি পরে কটাক্ষের শিকার হলেন ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ তন্বী লাহা রায়। তবে চুপ করে কটাক্ষ না শুনে মুখের ওপর জবাব দিতেও ছাড়েননি তন্বী। 
নিজের জন্মদিন পালন করতে সম্প্রতি বিদেশের কোনো এক সি-বিচে লাল বিকিনিতে ধরা দেন তন্বী। সি-বিচের নীল পানিতে বসে লাল বিকিনিতে তন্বীর মোহনীয় অবতার রীতিমতো সকলের ঘুম কাড়ে। তবে প্রশংসার পাশাপাশি একের পর এক খারাপ মন্তব্য শুনতে হয়েছে তন্বীকে। কেউ লেখেন, 'বেহায়া কোথাকার'। কেউ লেখেন, 'শরীর দেখানোকে আল্ট্রা মর্ডান মহিলারা সাহসিকতার নাম দিয়েছে আজকাল।' আবার কেউ লেখেন, 'পোশাকহীন হয়ে কখনও মর্ডান হওয়া যায়না।' 
এইসব ট্রোল-খারাপ মন্তব্য নজর এড়ায়নি তন্বীর। পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, 'আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার। মোটা, রোগা নির্বিশেষে তারা এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে হেনস্তা হতে হয়। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি।'
তন্বী বলেন, 'বিকিনি বা মনোকিনি পরা খুবই স্বাভাবিক। তুমি একদম তোমার মতোই সুন্দর।'
অভিনেত্রী এই পোস্টের মাধ্যমে এটা স্পষ্ট করে দিলেন যে তিনি এইসব ট্রোলিং-কটাক্ষকে একেবারে পাত্তা দিতে নারাজ।  

 

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে