ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় কথিত সমন্বয়কের বিরুদ্ধে ধানের চারা নষ্টের অভিযোগ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১২:৪৯

নেত্রকোনার বারহাট্টায় ধানের চারার উপর দিয়ে ট্রাক্টর নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে।

উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের আক্কেল আলীর জমিতে (৩ জুলাই) রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সমন্বয়ক রুবাইয়ের পিতা সহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক সরকারি জমি দখলেরও অভিযোগ রয়েছে। যা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগী আক্কেল আলী জানান, সাবেক ছাত্রলীগ ক্যাডার ও বর্তমান সমন্বয়ক রুবাই ইচ্ছা করে আমার ধান লাগানো জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়েছে। আশেপাশের সব জমিই আমার। পাশে খালি জমি ছিল। তবুও তারা আমার এই লাগানো জমির উপর দিয়েই ট্রাক্টর নিয়েছে। আমার ক্ষতি করবে বলেই এমনটা করেছে। আগে ছাত্রলীগ করলেও এখন আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে হুমকি দেয় অভিযুক্ত রুবাই। আমি সাধারণ মানুষ আমি এই রুবাইয়ের বিচার চাই।অভিযুক্ত বৈষম্য বিরোধী আন্দোলন কথিত সমন্বয়ক রুবাইয়ের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, জরুরি প্রয়োজনে এই দিক দিয়ে আমরা ট্রাক্টর নিয়েছি। আর যিনি অভিযোগ করছেন উনি সম্পর্কে আমার দাদা হন। খালি জমি থাকতে লাগানো জমির উপর দিয়ে কেন ট্রাক্টর নিলেন? এমন প্রশ্নে তিনি জানান, আমরা ধানের চারা তুলে তারপর ট্রাক্টর নিয়েছি। তবে ট্রাক্টর নেওয়ার সময় কি ভুক্তভোগীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি? এমন প্রশ্নে তিনি জানান, অনুমতি নেওয়া হয়নি। তবে আমরা নিজেরা পরবর্তীতে চারাগুলো লাগিয়ে দিব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা