ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় আদালত চত্ত্বর থেকে আসামী পলাতক


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৪৫

বরগুনায় বিচারকের আদেশ প্রাপ্ত আসামীকে কারাগারে নিয়ে যাবার পথে আদালত চত্ত্বর হইতে মোঃ আল আমিন (৩০) নামের এক আসামী পালিয়েছে।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার সময় কারাগারে নেয়ার উদ্দেশ্যে আসামী আল আমিনকে নিয়ে আদালত প্রাঙ্গনে রাখা গাড়ির কাছে আসলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, আসামী আল আমিন বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লেমুয়া গ্রামের মোঃ আলতাফ চৌকিদারের পুত্র।

মামলা সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রী ময়না আক্তারের ২০১৭ সালের ৪৮নং পারিবারিক মামলায় রায় হলে ২০১৮ সালে ৩৬নং পারিবারিক ডিক্রি জারী মামলা করেন বাদী ময়না আক্তার। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিল আসামী আল আমিন। পরে শনিবার (০২ আগষ্ট) রাতে পুলিশ গ্রেফতার করে আসামী পরের দিন সকালে আল আমিনকে আদালতে প্রেরন করলে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতের আদেশে আসামী আল আমিনকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য ০৩ জন কনস্টবলকে সাথে নিয়ে এএসআই মোঃ আমিনুল আসামীকে আদালত চত্ত্বরে রাখা গাড়ির কাছে নিয়ে আসলে আসামীর হাতে থাকা হাতকড়া খুলে পালিয়ে যায়। 

বরগুনা জজ কোর্টের আইনজীবি অ্যাড. মোঃ আহসান হাবিব স্বপন জানান, ২০১৮ সালে আসামী মোঃ আল আমিনের আমি আইনজীবি ছিলাম। জামিনের পর সে দীর্ঘদিন পলাতক ছিল। আদালত থেকে আসামী পালিয়েছে শুনেছি। তিনি আরও বলেন, পুলিশের দায়িত্বে অবহেলা বিধায় আসামী পালাতে পেরেছে। আদালতের নির্দেশনা মেনে আসামীকে নিলে এমন ঘটনা হত না বলেও দাবী তার।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার