সুনামগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
অবশেষে দীর্ঘ ১৬ ঘন্টা ভোগান্তির পর সুনামগঞ্জের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করলেন পরিবহন মালিক শ্রমিকরা। সোমবার (৪ আগস্ট) দীর্ঘ ১৬ ঘন্টা কর্মবিরতির পর জেলা প্রশাসনের আশ্বাসে এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। অনেক ভোগান্তির পর যান চলাচল হয়েছে স্বাভাবিক
এর আগে, বাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিকরা। গত রোববার (৩ আগস্ট) সকালে জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা।
পরে প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূর পাল্লার সকল বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেন পরিবহন মালিক শ্রমিকরা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত