ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি ৬৩ পরিবার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৩:৩৪

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি হয়েছে ৬৩টি পরিবার। কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ করায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে অর্ধশত পরিবারের ঘরবাড়ি জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বৈরাগি পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দারা এ দুর্ভোগের শিকার হন। প্রশাসনের কাছে তাদের দাবি পানি যাওয়ার পথকে প্রতিবন্ধকতা মুক্ত করার।

সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার কালভার্ট বন্ধ করে দোকান ঘর নির্মাণ করায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।এতে বাজারের পানি গিয়ে জমাট হয় বৈরাগিপাড়া গ্রামের বাসিন্দাদের বাড়ির আঙিনা ও রাস্তায়।

স্থানীয়দের অভিযোগ, ফ্যাস্টিস সরকারের তৎকালিন প্রভাবশালী  চেয়ারম্যান আব্দুল মোমিনের ভাই আব্দুল জলিল ক্ষমতার অপব্যবহার করে টুনিরহাট-কালিয়াগঞ্জ রাস্তার মসজিদের সামনে কালভার্টটি বন্ধ করে দোকানঘর নির্মাণ করে। সরকারি রাস্তায় কালভাটটির অস্তিত্ব মুছে দিয়েছে। এতে বাজারের বৃষ্টির পানি যাওয়ার ড্রেনের সংযোগটি বন্ধ হয়ে যায়।বিষয়টি এর আগে কয়েকবার প্রশাসনকে লিখিত অবহিত করেছি কিন্তু কোন কাজ হয়নি।

ভুক্তভোগী সুজন রায়,নিপেন চন্দ্র,স্বপন,সুজন  ও সাইদুর রহমান জানান,আগে কালভার্ট ও পানি যাওয়ার পথ ছিল কিন্তু দোকান নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে।এখন কাঁদাপানি পার হয়ে চলাচল করতে হয় প্রতিদিন। স্থানীয়দের চলাচলের  রাস্তা ও বাড়ির আঙিনায় পানি জমাট হয়ে আছে।প্রশাসনের কাছে কালভাটে পানি চলাচল প্রতিবন্ধকতা মুক্ত করার জোর দাবী জনিয়েছেন তারা।

অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণ করেছি।আমার জমি দিয়ে পানি যাওয়ার রাস্তা দিবনা।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত