ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নেন্টু গ্রেফতার


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ৪:৫১

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬২ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলী আক্তার নেন্টু (৪৫), তিনি সুনামগঞ্জ সদর থানাধীন পূর্ব তেঘরিয়া (লম্বাহাটি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলী আকবর। গোপন সংবাদের ভিত্তিতে ৩আগষ্ট রবিবার  রাত  ১২টার দিকে সদর থানাধীন তেঘরিয়া লম্বাহাটি এলাকার একটি টিনশেড ভাড়াবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে আলী আক্তার নেন্টুর নিকট থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুর রহিম জিবান। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল কাওছার আহমদ অন্তর এবং কনস্টেবল দিপক মুন্ডা।

গ্রেফতারকৃত আলী আক্তার নেন্টুর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক