শতবাগ আবাসন নিশ্চিত, খাবার মানউন্নয়নসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীর একক প্রতিবাদ কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য ৯ দফা দাবি উত্থাপন করে একক কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোয়াইব ইসলাম শুভ। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২ টায় শহীদ মিনার চত্বরে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি এ কর্মসূচি পালন করে।
উত্থাপিত ৯ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— শতভাগ আবাসন নিশ্চিতকরণ, মানসম্মত ও নিরাপদ খাবার সরবরাহ, ক্যাম্পাসে অভ্যন্তরীণ বাস সার্ভিস চালু, মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন, পরিচয়পত্র সরবরাহে বিলম্ব নিরসন, শাটল ট্রেনে নিরাপত্তা ও বগি সংখ্যা বৃদ্ধি, পূর্ণাঙ্গ টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পরিবেশ উন্নয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আয়োজন।
সোয়াইব ইসলাম শুভ বলেন,"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবি আজ সময়ের বাস্তব প্রয়োজন। শতভাগ আবাসনের নিশ্চয়তা, খাবারের গুণগত মান, নিরাপদ যাতায়াত, আধুনিক মেডিক্যাল সেবা ও লাইব্রেরির উন্নয়ন,এসব কোনো বিলাসিতা নয়, শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মৌলিক অধিকার।শাটল ট্রেনে ভিড় আর নিরাপত্তাহীনতা প্রতিদিনের বাস্তবতা। পরিচয়পত্র বিলম্বে শিক্ষার্থীদের হয়রানি হয়। টিএসসি ও অডিটোরিয়াম সংস্কৃতি চর্চার জন্য অপরিহার্য। আর চাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি।
তিনি আরো বলেন,আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে বৈষম্য সৃষ্টি না করে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।এই ৯ দফা শুধু চাহিদা নয়, এই ৯ দফা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রশাসনের উচিত শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া। অন্যথায়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতে বাধ্য হবো।"
এমএসএম / এমএসএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা