ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:১০
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু  উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড়, বটতলী, শরিফুলের খাল এলাকায় ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রিপু (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে আদালত তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে। শ্রীরামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। এ সময় অফিসার ইনচার্জ (ও'সি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন ,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে রিপু নামে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়েছে । আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু