নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন
গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনাতে একটি আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, "ছাত্র-জনতার অনেক কষ্টের বিনিময়ে আজ আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাই আমাদের এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান, ডিন ড. ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সিএসই বিভাগের শিক্ষার্থী মিথিলা প্রান্তি এবং সিভিল বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম তপু শহীদ ও আহতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দুপুর ২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের নগরীর তেঁতুলতলা মোড়স্থ ভবন-২-এও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা