ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:৩৪

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৫ই আগস্ট, মঙ্গলবার, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বারহাট্টা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের নেতৃত্বে মডেল মোড়ের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিজয় মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আনোয়ারুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে।

তিনি ৫ই আগস্ট স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের অবদান জাতি মনে রাখবে। তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিকশাচালকসহ সকল পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ডা. আনোয়ারুল হক বলেন, বারহাট্টা উপজেলায় যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। তিনি আরও মন্তব্য করেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাইয়ে প্রকাশ্যে জবাই হচ্ছে হরিণ,হয়নি মামলা নেই গ্রেফতারও

কালিয়াকৈরে চন্দ্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে

ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

তানোরে বিল কুমারী বিলের বুকে সোনালী স্বপ্ন, ধান কাটার অপেক্ষায় কৃষক

শেরপুরে উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ উদযাপন

বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছেন- সেলিমুজ্জামান এম,পি

ধুনটে সরকারি স্কুলের সম্পত্তি দখল, ব্যবসায়ীদের দ্বন্দ্বে সংঘর্ষ ও ভাঙচুর

তানোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথ

মোবাইল কোর্টে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

আয়োজনে বর্ষবরণ উদযাপন