ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জাফলং চা বাগানে যুবককে পিটিয়ে হত্যা, স্থানীয়দের বিক্ষোভ, আটক ৩


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমাম উদ্দিন (৩৮) নামে যুবককে টোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ইমাম উদ্দিনের মরদেহ উদ্ধারের পর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এরপর পুলিশ তিনজনকে আটক করে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

এসব তথ্য করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল জানান, রাতের যে কোন সময় ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেন।

স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে তাকে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের