ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট এসএমপির ট্রাফিক বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:১৬

৬ আগষ্ট বুধবার ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যান সভায় উপস্থিত ছিলেন রাখী রানী দাস, এডিসি (ট্রাফিক), এসএমপি, সিলেট ও ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই, কনস্টেবল গন।

মাসিক কল্যান সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে পেশাদার পুলিশিং এর বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুসরণ করে সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং মহানগরবাসীর যাতায়ত নির্বিঘ্ন, জন জীবনে স্বস্থি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের আহবান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তাছাড়া কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেন এবং অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। তিনি

নাইওরপুল পয়েন্ট যানবাহন নিয়ন্ত্রণ ডিউটিকালীন সময় গত-১২/০৩/২০২৫খ্রিঃ তারিখ দেশীয় অস্ত্রসহ ০২ (দুই) জন ছিনতাইকারী আটক করায় সার্জেন্ট/মোঃ সোহান সরকার, কং/১৯৬৭ রিপন চন্দ্র দাস, কং/১৭৯৬ ফরহাদ হোসেন, কং/১৫৩৭ মোঃ অলিউর রহমান কে এবং আম্বরখানা পয়েন্ট যানবাহন নিয়ন্ত্রণ ডিউটিকালীন সময় গত-১৫/০৬/২০২৫খ্রিঃ তারিখ ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করায় টিএসআই/২৪ মোঃ জহিরুল ইসলাম, কং/১২০৫ জাকারিয়া শেখ, কং/১০৬২ মোঃ শাহানুর রহমান, কং/১৬২৭ মোঃ আনোয়ার হোসাইন, কং/২৪৭০ তাহের আহমেদ কে ও সার্জেন্ট/মোঃ সোহেল রানা, এএসআই (নিঃ)/ মোঃ শামছুউদ্দিন, কং/১২৮৩ সালাম বক্ত, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কে বিশেষ পুরস্কার প্রদান করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের