সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩
সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্য একজন বিশ্ববিদ্যালয়, অন্যজন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতরা হলো সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী। স্নেহা শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শফিকুল ইসলাম শহরের আলীপাড়ার বাসিন্দা।ওসি জানান, দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে সিএনজিতে করে সুনামগঞ্জ শহরে ফিরছিলেন।
ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা খুশী (১৭) নামের দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা চক্রবর্তী (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত