ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে সেনাবাহিনীর সংস্থা এমএফআরও কর্তৃক প্রেস ব্রিফিং


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:২৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির মূল কারণ উপস্থাপন এমএফআরও এর অবস্থান স্পষ্ট করা বিষয়ে গণমাধ্যম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এমএফআরও (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করেন, এমএফআরও কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।

প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন,উক্ত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারীভাবে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন এবং কোনভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এসব সরকারী জমি ৩ বাহিনীর (বিমান, নৌ, সেনা) কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারী সংস্থা যা সম্পূর্ণ আইনানুগভাবে এবং প্রতিষ্ঠিত নিয়ম নীতিমালার মধ্য থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। আইনের ব্যত্যয় করার কিংবা আইনের বাইরে এমএফআরও এর কাজ পরিচালনা করার কোন তথ্য কিংবা প্রমাণ এখন পর্যন্ত ৫ কলোনীর পক্ষ থেকে কেউ কোথাও উপস্থাপন করতে পারেনি। কিছু দালাল ও স্বার্থানে¦ষী মহল ৫ কলোনীর ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বেশির ভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট  বলেন তিনি। তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহবান জানান। 

প্রেস ব্রিফিং উপস্থাপনকালে উপস্থিত ছিলেন, ২৫ বীর সার্পোট ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, সরকারী কৌঁসুলী এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার