ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত, ক্ষুব্ধ জাহ্নবী কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২৫ রাত ৯:৭

এক ভয়াবহ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মরক্কো। রাস্তাঘাট পরিষ্কার রাখতে মেরে ফেলা হবে ৩০ লাখ কুকুর। এ খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে নিন্দা ও ক্ষোভ। আর এই প্রতিবাদে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
সামাজিক মাধ্যমে এ নিয়ে জাহ্নবী লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!’
উল্লেখ্য, ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কো। তাই দেশের রাস্তাঘাট পরিষ্কার করতে এখনই উঠেপড়ে লেগেছে মরক্কো প্রশাসন। রাস্তা পরিষ্কার করার কর্মসূচির মধ্যে ৩০ লাখ কুকুর নিধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 
আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই প্রথম নয়। রাস্তার কুকুরের সংখ্যা কমাতে নানা রকম নৃশংস পথ অবলম্বন করেছে মরক্কো প্রশাসন। কখনও কুকুরদের বিষ দিয়ে, কখনও আবার তাদের গুলি করে, পিটিয়ে মারা হয়েছে।

 

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে