ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বললেন শুভশ্রী

৫ মিনিট পরপর বাথরুমে গিয়ে কেঁদেছি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২৫ সকাল ৯:০

একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব-শুভশ্রী। পর্দার বাইরেও তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন প্রেম করেছিলেন দুজন। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তাদের। 
এত বছর পর সেই সম্পর্কের স্মৃতিচারণ করলেন শুভশ্রী। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
জি বাংলার এক পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে শুভশ্রী নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। “পরাণ যায় জ্বলিয়া রে…” ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।’
তবে সিদ্ধান্ত নেয়ার পর যেই সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, সেটাই টিকল না। আর তখনই বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা।
শুভশ্রী বলেন, ‘সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।’
তবে জীবনের সেই কঠিন সময়ও নায়িকাকে ভেঙে দিতে পারেনি। তিনি বলেন, ‘যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।’
ভালোবাসা নিয়ে তার বিশ্বাস আজও অটুট। শুভশ্রীর ভাষায়, ‘আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা হলেও ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজে আসে। পেশা, টাকা—সব কিছু পরে আসে। ভালোবাসা থাকলে সবটাই সহজ হয়ে যায়।’
বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখে সংসার করছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে এখন তার ঘর ভরা আনন্দ। এর মধ্যেই প্রাক্তন দেবের সঙ্গে ধুমকেতু নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। 

 

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে