ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় নামজারী নিয়ে ভোগান্তি সাময়িক কমলেও আবার বেড়েছে


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ১২:৫৬

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নামজারী সংক্রান্ত ভোগান্তি সাময়িকভাবে কমলেও তা আবার বেড়েছে। গত ১১ই মে 'দৈনিক সকালের সময়' পত্রিকায় 'বারহাট্টা উপজেলা জুড়ে ভূমিসেবায় চরম ভোগান্তি' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার কিছুটা সমাধান করা হলেও, জুন মাসের শেষ দিক থেকে ভোগান্তি আবারও বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার বর্তমান নাজির প্রীতিলতা এবং নামজারী সহকারী আবু হানিফের বিরুদ্ধে সেবার নামে স্বেচ্ছাচারিতা, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও নথি নামঞ্জুর করা, সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, অফিস সময়ে অনুপস্থিতি এবং অপ্রয়োজনীয় তথ্য চেয়ে হয়রানির অভিযোগ উঠেছে। যদিও তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই কাজগুলো করছেন, তবুও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ভুক্তভোগীরা জেলা প্রশাসক এবং এডিসি রাজস্বসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি, বরং হয়রানি আরও বেড়েছে বলে তাদের দাবি।

ভুক্তভোগী সাইকুল জানান, তার দুটি নামজারী কেস তিনবার আবেদন করেও নামঞ্জুর হয়েছে। তিনি হানিফ ও প্রীতিলতার পরামর্শে সার্ভেয়ার দিয়ে ক্রেসম্যাপ করালেও কোনো লাভ হয়নি। তিনি প্রশ্ন তোলেন, "আমার এই তিনবারের আবেদনের টাকা কে দেবে? আর আমাকে এভাবে কেন হয়রানি করা হলো?" আরেক ভুক্তভোগী অসীম সরকার জানান, তার দুটি নামজারী কেসও দুইবার নামঞ্জুর হয়েছে। প্রথমবার তিনি তার আবেদনে কোনো ভুল নেই জানালে তার প্রতি কর্মকর্তারা ক্ষুব্ধ হন এবং দ্বিতীয়বার আবেদনে কোথায় ভুল আছে তা না জানিয়েই দুর্ব্যবহার করা হয়।

এ বিষয়ে নামজারী সহকারী হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তবে তিনি সেবাপ্রার্থীদের হয়রানির বিষয়ে কোনো উত্তর দেননি। বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ জানান, অভিযোগ পেলে অবশ্যই সমাধানের চেষ্টা করবেন এবং ভুক্তভোগীদের তার অফিসে পাঠাতে বলেন। তবে বারবার অভিযোগ সত্ত্বেও কেন একই কর্মকর্তারা দায়িত্বে আছেন, এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর তিনি দেননি।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা