ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৮


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ৪:২৫

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিং ফুটসাল স্পোর্টস সেন্টারে 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫' চলাকালীন সময়ে একদল দুর্বৃত্তের হামলায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে ১১ জনকে ওসমানী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত একদল সন্ত্রাসী 'জয় বাংলা' স্লোগান দিয়ে এই হামলা চালায়। তাদের দাবি, হামলাকারীদের নেতৃত্বে ছিল নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার জায়গীরদার আল মামুন ওরফে বুলেট মামুন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একজনকে আটক করে গণপিটুনি দেয়। আটককৃত ওই ব্যক্তির কাছ থেকে শিক্ষার্থীরা জানতে পারে যে হামলাটি মামুনের নির্দেশে হয়েছে এবং হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এক ঘণ্টার জন্য ফুটসাল মাঠ ভাড়া নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও তারা মাঠ দখল করে খেলা চালিয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ের জন্য মাঠ বুকিং করা অন্য খেলোয়াড়রা এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। এসময় স্পোর্টস সেন্টারের অফিস কক্ষও ভাঙচুর করা হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের