ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ৪:২৬

বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ শামসুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৬আগষ্ট) রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুজ্জামান ওরফে মাসুম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী পশ্চিমপাড়ার আবু জাহিদ মন্ডলের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জান্না, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে শামসুজ্জামান ওরফে মাসুমকে আটক করে। এসময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও শামসুজ্জামান ওরফে মাসুমের হেফাজত থেকে ৪০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শামসুজ্জামান ওরফে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন