ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

এক দশক পর ফিরেও সম্মান না পেয়ে পবিপ্রবি'র ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদত্যাগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৭-৮-২০২৫ বিকাল ৫:৩৬

দীর্ঘ এক দশক পর চাকরিতে পুনর্বহাল হলেও প্রাপ্য সম্মান ও পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। গতকাল (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের পেছনে তাঁর অসন্তোষ ও বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন।

পদত্যাগপত্রে ড. সাইফুল ইসলাম উল্লেখ করেন, ২০০৭ সালের ১ মার্চ তিনি প্রভাষক হিসেবে পবিপ্রবিতে যোগদান করেন। কিন্তু ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারান। দীর্ঘ এক দশক পর ২০২৪ সালের ৮ আগস্ট সহকারী অধ্যাপক পদে পুনরায় কর্মস্থলে ফিরলেও, একই সময়ে যোগদানকারী সহকর্মীরা দ্বিতীয় গ্রেডের অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করলেও তাঁকে পদোন্নতি দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, একইসিন্ডিকেট সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, যিনি রাজনৈতিক কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, তাঁকে চাকরিতে ফেরার পরপরই দুই ধাপে উন্নীত করে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ তাঁর (ড. সাইফুলের) ক্ষেত্রে বিষয়টি দীর্ঘসূত্রতায় পড়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ছাত্র বিষয়ক উপদেষ্টার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইকোনমিকস অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার 'উপ-উপদেষ্টা' হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকেই পরিচালক করা হয়েছে। অপর দিকে ড. সাইফুল ইসলাম পূর্বে এসব প্রশাসনিক দায়িত্বে ছিলেন না। তাই তাঁকে এখন 'উপ-উপদেষ্টা' হিসেবে রাখা হয়েছে। বিষয়টি যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আসলে তা সেভাবে নয়।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও