নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কতৃক দুমকীর নলুয়া- বাহেরচর সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের (সিসিডিবির) সুপারভাইজার মো: সেলিম শেখ (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
অত্র প্রকল্পের সার্ভেয়ার আব্দুল্লাহ আল হুসাইন ফাহাদ বলেন, রাতে একত্রে খাওয়া-দাওয়া শেষে অফিসের একটি রুমে সুপারভাইজার সাহেব ঘুমের জন্য চলে যায়, সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে রুমে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সেলিম শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি এবং তার পরিবারের কাছে খবর পৌঁছানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক