ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পরিচয় গোপন করে ২০ বছরের সাজা থেকে বাচার চেষ্টা, প্রযুক্তির সাহায্যে ঢাকা থেকে গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৮-৮-২০২৫ দুপুর ৩:২৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থানার পুলিশ ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, সাজা এড়াতে আসামি নিজের নাম-পরিচয় গোপন করে ঢাকায় অবস্থান করে ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেফতার জসিম উদ্দিন (৫৮) উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তি বিশ বছরের সাজাপ্রাপ্ত জি আর আসামি। ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাজা এড়াতে তার নাম পরিচয় পরিবর্তন করে ফেলেন। যাতে পুলিশ তাকে আইনের আওতায় আনতে না পারে। তথ্য প্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি