ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট; দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ৮-৮-২০২৫ দুপুর ৩:২৭

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বর্জ্য পানিশোধন প্রকল্প—এদাশেরকান্দি পয়ঃশোধনাগার (দাশেরকান্দি সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) পরিদর্শন করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. সানিউল হক মাহীর নেতৃত্বে সফরে মোট ৫০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশ নেন। সফরের নেতৃত্ব দেন ।

পরিদর্শনের শুরুতেই শিক্ষার্থীদের জন্য একটি তথ্যবহুল সেমিনারের আয়োজন করা হয়। সেখানে প্ল্যান্টের অভিজ্ঞ প্রকৌশলীরা বর্জ্য পানিশোধন প্রযুক্তি, অপারেশনাল ধাপ, স্লাজ ব্যবস্থাপনা ও ফ্লাই অ্যাশ উৎপাদনের বাস্তব দিক তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানতে পারেন কীভাবে প্রতিদিন লক্ষাধিক লিটার বর্জ্য পানি শোধন করে নিরাপদ পানিতে রূপান্তর করা হয়। পরে পুরো প্ল্যান্ট ঘুরে দেখা হয় এবং শিক্ষার্থীরা প্রতিটি ধাপে পানিশোধনের প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেন।

সফর শেষে মো. সানিউল হক মাহী বলেন, এই প্ল্যান্ট ভিজিট শিক্ষার্থীদের জন্য একটি বাস্তব ও শিক্ষণীয় অভিজ্ঞতা। প্ল্যান্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি যে আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে গবেষণামূলক সহযোগিতার মাধ্যমে আমরা জল ও পরিবেশ সুরক্ষায় একসাথে কাজ করতে চাই।

সবশেষে ক্লাবের পক্ষ থেকে প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলীর হাতে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে এবং তাদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ