ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে কবরস্থান পরিষ্কার


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৮-৮-২০২৫ বিকাল ৬:১৮

পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়েছে জেলা ছাত্রদল।

শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে কবরস্থানের বিভিন্ন অংশে ঝোপঝাড়, আগাছা ও ছোট গাছপালা কেটে পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদ। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, আমরা বিবেকের তাড়নায় এই কাজ শুরু করেছি। পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানটি বহুদিন ধরে অবহেলায় ছিল। আজ শুরু করেছি, পর্যায়ক্রমে পুরো কবরস্থান পরিষ্কার করবো। শীঘ্রই টিম ভাগ করে আরও বড় পরিসরে পরিচ্ছন্নতা চালাবো।

সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, কবরস্থানটি অনেক বড়। এখানে আমাদের পরিবার-পরিজনের অনেকেই শায়িত। তাদের স্মরণ করতে আসা স্বজনদের যেন নিরাপদে দাঁড়িয়ে দোয়া করার সুযোগ হয়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

মুসল্লী নুরুল হক বলেন, সামান্য বৃষ্টি হলেই কবরের ভিতরে জলবদ্ধতা সৃষ্টি হয়, মুসল্লিরা নামাজ পড়তে আসতে পারেনা, কেউ মারা গেলে কবর দিতেও সমস্যা হয়।

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঝোপঝাড়ে ঘেরা পরিবেশে ভোগান্তিতে পড়ছিলেন কবর জিয়ারতে আসা স্বজনরা। কবর খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল।

ছাত্রদলের নেতারা বলেন, পর্যায়ক্রমে আমরা পুরো কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করব, যাতে মুসল্লিরা এসে কবর জিয়ারত করতে পারেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা