ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজের যে গোপন প্রতিভা সামনে আনতে চান ম্রুনাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১১:৪৬

অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ম্রুনাল ঠাকুর। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও তাঁর বিচরণ। তবে অভিনয়ের বাইরে তাঁর আরো একটি প্রতিভা রয়েছে, যেটা তেমন কেউ জানেন না। সেটা ফটোগ্রাফি।
এক সাক্ষাৎকারে ‘হাই নান্না’ অভিনেত্রী বলেন, ‘ফটোগ্রাফি আমি ভীষণ ভালোবাসি। যদিও খুব বেশি মানুষ এটা জানেন না। একটি ক্যামেরা আছে আমার; কিছু ছবি তুলেছিও, তবে সেগুলো প্রকাশ করার ক্ষেত্রে দোটানায় থাকি। তবে কোনো একদিন আমার এ প্রতিভা সবার সামনে আনব।
ম্রুনাল জানান, ছোটবেলায় তিনি ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণও নিয়েছিলেন। তখন অবশ্য একটি মোবাইল ফোনে ছবি তুলতেন। ক্যামেরা কেনার টাকা কিংবা বাবার কাছে আবদারের সাহসও তখন ছিল না।
ম্রুনালকে সামনে দেখা যাবে শানিল ডিওর ‘ডাকাত’ ছবিতে।
সম্প্রতি এটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, একটি পিস্তল হাতে তীক্ষ্ণ চোখে নিশানায় চেয়ে আছেন ম্রুনাল। ছবিতে তাঁর চরিত্রের নাম জুলিয়েট। যেটা শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর নায়িকার নাম। নামে রোমান্টিক হলেও ‘ডাকাত’-এর জুলিয়েটের মধ্যে রয়েছে সাহস আর রহস্যের মিশেল।

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে