ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ হয়েছেন : রুহুল আমিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১২:৫৯

জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে, পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে। কারণ যারা মূল দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দলের ১০তম জাতীয় কাউন্সিলের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের মূল্যায়ন করে এবং দেশের মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে আমরা কাউন্সিলের আয়োজন করেছি।

এবিএম রুহুল আমিন বলেন, দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন হবে কি-হবে না, একটা সন্দেহের মধ্যে দেশবাসী প্রহর গুনছে। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে কখন কীভাবে আহত হবে, আঘাত প্রাপ্ত হবে, বাড়ি থেকে বের হয়ে ঘরে ফিরতে পারবে কিনা, এরকম একটা সময়ের মধ্যে আমরা এই কাউন্সিলের আয়োজন করেছি।

‘এই কাউন্সিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহ অবস্থান থেকে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারব। সেই নির্বাচনে জাতীয় পার্টি জনগণের কাছে যাবে। জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ যেকোনো সময়ের চেয়ে আমরা ভালো করব। এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাউন্সিল।’

এবিএম রুহুল আমিন বলেন, গত আট বছর ধরে এই পার্টির কি অবস্থা ছিল? আমাদের নেতাকর্মীরা তাদের শরীরের ঘাম, তাদের অর্থ, তাদের সন্তানের টাকা নষ্ট করে, তারা এই দল টিকিয়ে রেখেছে। দল সামনে এগিয়ে যাবে, এ রকম একটা প্রত্যাশা নিয়ে তারা সুখে দুঃখে জাতীয় পার্টির পাশে ছিলেন।

তিনি আরও বলেন, আল্লাহর রহমত আমাদের সবার ভাগ্য, আমরা ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আবার এগিয়ে যাব। এই কাউন্সিলে আমাদের অঙ্গীকার হবে প্রত্যেকে নিজস্ব এলাকায় গিয়ে উপজেলা এবং ইউনিয়ন, মহানগর পর্যায়ে দলকে আমরা সংগঠিত করব এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, মানব সেবায় মানবকল্যাণে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। আর এটাই হোক এই কাউন্সেল অঙ্গীকার।

এমএসএম / এমএসএম

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী