ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশেবিরোধী দল নেই, আ’লীগ একতরফা সব করছে, এটা হচ্ছে দুঃশাসন : কাদের মির্জা


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ৩:২৮

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আমি জানি ভবিষ্যতে বাংলাদেশে আজকে যে অপরাজনীতি, অনিয়ম, দুর্নীতি ভোট চুরির রাজনীতি চলছে তার অবসান ঘটনোর জন্য সাংবাদিকরা সাথে থাকবেন। এই রাঙ্গা সেই রাঙ্গা। যে রাঙ্গাকে পৌরসভার মেয়র থেকে মন্ত্রী করেছে। আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এরশাদবিরোধী আন্দোলনের সেই নূর হোসেনকে বলেছে মাদকাসক্ত, ইয়াবাসক্ত। এই পাগল, কোথ থেকে এনে এদের মন্ত্রী বানায়, আমি বুঝি না। এরা বানর। রাঙ্গা পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ। পরিবহন জগতকে ধুয়ে-মুছে খেয়েছেন আপনি। আজকে বড় বড় কথা বলেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার দেয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, আপনি আপনার স্ত্রীকে সামলান। একরাম থেকে, নিজাম থেকে মন্ত্রীর স্ত্রী দেড় কোটি টাকা দিয়েছে আমাকে হত্যার জন্য। ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের খবর রাখে না। আজকে তার স্ত্রী চালায় মন্ত্রণালয়। রোডস্ চালায় কে? রোডস্ চালায় সচিব নজরুল ও তার স্ত্রী। সেতু মন্ত্রণালয় চালায় দুর্নীতিবাজ বেলায়েত। আমি যদি মিথ্যা কথা বলি জিহ্বা কেটে দেব। ওবায়দুল কাদের বলেছেন ঘরে ঘরে চাকরি দেবেন। তিনি ঘরে ঘরে চাকরি দেননি। তিনি দিয়েছেন কী? তিনি দিয়েছেন ঘরে ঘরে মামলা এবং হামলা। আপনার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে বাড়ি-ঘর। বিদেশে তাদের গাড়ি, বাংলাদেশে ফ্ল্যাট, গাড়ি। আর আমার কর্মীরা দু’বেলা খেতে পায় না। ওবায়দুল কাদের সাহেব, জবাব আপনাকে দিতে হবে, দিতে হবে। যে মহিলারা বাড়ি বাড়ি আপনার জন্য ভোট চাইছে আজকে তাদের বস্ত্র নেই। আপনার স্ত্রী ২৫ ল‍াখ টাকা দামের শাড়ি পরে। আর তারা ২০০ টাকার একটি শাড়ি পরে চলতে পারে না। এটা হচ্ছে দৃশ্য। কোথায় ব্যস্ত থাকেন সব খবর আছে। ‘হাচা (সত্য) কথা কইলে পাগল। মাঝেমধ্যে মেলা লোকে কয় আতে মনে হয় হাগল।’

কাদের মির্জা অভিযোগ করে বলেন, আজকে এসব কেন চলে? দেশেবিরোধী দল নেই। এজন্য এগুলো চলতেছে। আওয়ামী লীগ একতরফা বাক (সব) করের। এটা হচ্ছে দুঃশাসন। দুঃশাসন চলছে। একতরফা সব হইতেছে। সব লুটপাট করতেছে। বলার কেউ নেই। আর ক্ষমতায় বেশিদিন থাকলে যা হওয়ার তাই হইতেছে। এখন সবাই আখের গোছানোর কাজে ব্যস্ত। আমরা বকৃক্তা দি, আমি দিছি। বিএনপি দুর্নীতিতে চার-পাঁচবার চ্যাম্পিয়ন হইছে। আগে আমরা আগে বলতাম কি। দেওয়ালের লিখন পড়ুন সরকার বাহাদুর। এখন বলব মানুষের হৃদয়ের খবর নিন জননেত্রী শেখ হাসিনা। আজকে আপনারা চ্যাম্পিয়ন নয়, আরো বড় চ্যাম্পিয়ন হবেন। যদি এখন খোঁজখবর নেন। নেত্রী আপনার সকল অর্জন শেষ করে দিচ্ছে রাজনীতিবিদ-প্রশাসন। আজকে দলের প্রতি আর রাজনৈতিক নেতাদের প্রতি ঘৃণা এসেছে, বিশ্বাস করেন সাংবাদিক ভাইয়েরা।

তিনি আরো বলেন, আমরা সিন্ধান্ত নিয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করব। আগামী শনিবার বিকেলে প্রত্যেকটা ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী সাত দিন সময় দিলাম। এর পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ। এর পরে ছাত্রলীগ ও মহিলাদের বিক্ষোভ হবে। এর পরে উপজেলার অনিয়মের প্রতিবাদে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঘেরাও করা হবে। এর পরে ঢাকায় সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করব। এর পরেও দাবি মানা না হয় তাহলে অনশনসহ কঠোর আন্দোলনের ডাক দেব।

এমএসএম / জামান

নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা 

ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা

যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক

মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি

মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫

নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২

বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত

শ্রীমঙ্গলে নুরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ