ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:৩৭

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব  প্রতিনিধি সাইদুর রহমান খান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও জবাবদিহি পত্রিকার আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদ ও মুসলিম টাইমসের জাহিদুল ইসলাম, ভোরের কাগজের হারুন অর রশিদ প্রমুখ। এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও