ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে জরাজীর্ণ মাইজভান্ডার সড়ক সংস্কারে এগিয়ে এলেন আ'লীগ নেতা সাদী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ৩:৩২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার-বিনাজুরী সড়কের বেহাল দশা দেখে কাজ করে দিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী। শনিবার (১৮ সেপ্টেম্বর) এ কাজ শুরু করেন।

সড়কটির প্রধান অংশে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে জনগুরুত্বপূর্ণ সড়কটি। ফলে ভোগান্তিতে পড়েন সড়কটি দিয়ে যাতায়াতকারী ৭ ইউনিয়নের হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় বিভিন্ন যানবাহন।  কিন্তু দীর্ঘদিন সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ। অবশেষে বেহাল সড়কটি সংস্কারে এগিয়ে এলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী।

এদিকে, স্বউদ্যোগে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে এগিয়ে আসায় সাদাত আনোয়ার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ।

এ বিষয়ে সাদাত আনোয়ার সাদী জানান, আমি দীর্ঘদিন যাবৎ দেখছিলাম এই সড়কের বেহাল অবস্থা। তাই আমি নিজেই উদ্যোগ নিয়ে কাজটিই করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমি সড়কটি বালু, ইট দিয়ে কাজ করে দিচ্ছি। আগামীতে এটি পূর্ণাঙ্গভাবে পিচঢালাই করে দেব।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার