বাস-সিএনজি সংঘর্ষে নিহত শফিকুলের পরিবারের বিচারের দাবি
সুনামগঞ্জে বাস ও সিএনজি'র সংঘর্ষে নিহত শফিকুল ইসলামের পরিবার ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট গ্রামে নিজেদের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে শফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বলেন, "আমার স্বামীই পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। তাকে হারিয়ে আমরা আজ দিশেহারা। আমাদের কোনো ঘরবাড়ি নেই এবং কোনো ছেলে সন্তানও নেই। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন আমাকে দেখার মতো কেউ নেই।" তিনি অসহায় নারী হিসেবে সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা এবং ঘাতক চালকের উপযুক্ত শাস্তি দাবি করেন।
নিহত শফিকুল ইসলামের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, "৬ আগস্ট দুর্ঘটনার খবর শুনে আমরা হাসপাতালে গিয়ে বাবাকে পাইনি। পরে জানতে পারি তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এই ঘটনায় নিহত দুই শিক্ষার্থীকে নিয়ে আন্দোলন ও আলোচনা হলেও আমাদের পরিবারের খবর কেউ নিচ্ছে না।" তিনি ঘাতক চালকের বিচার ও ক্ষতিপূরণ চান।
ছোট মেয়ের জামাই নাঈম ইসলাম বলেন, "আমার শ্বশুর নিহত হওয়ার পর থেকে কেউ খোঁজখবর নেয়নি। আমি বাস মালিক ও শ্রমিক সমিতির সাথে যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দেননি। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এই পরিবারটি এখন একেবারেই নিঃস্ব।" তিনি সরকারের কাছে এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা সৈয়দুর রহমান, আবু মুসা, নিহত শফিকুল ইসলামের ছোট মেয়ে মমতাজ বেগম এবং বড় মেয়ের জামাই হেলাল মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট দুপুরে সুনামগঞ্জের বাহাদুরপুর নামক স্থানে বাস-সিএনজি সংঘর্ষে শফিকুল ইসলামসহ দুজন শিক্ষার্থী নিহত হন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত