ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টা মসজিদের টাকা আত্মসাৎ, বিএনপি নেতা বহিষ্কার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৩২

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদ ও সড়কের খোয়া লুটসহ অসংখ্য অভিযোগে সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম টিপন মিয়াকে (৫০) দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, টিপন মিয়া গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হয়ে মসজিদের দান-অনুদান আত্মসাৎ করেন। সম্প্রতি নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক ট্রাক ইটের খোয়াও লুট করেন। এছাড়া তিনি তার ছোট ভাইয়ের জমি জোর করে দখল করে চাঁদা দাবি করে আসছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

টিপন মিয়ার ছোট ভাই মো. রুকন মিয়া জানান, তার ১৪০ শতাংশ জমি টিপন জোর করে দখল করে রেখেছেন। মসজিদের পুকুর লিজের টাকা আত্মসাৎ এবং উন্নয়ন কাজেও তিনি ব্যাপক অনিয়ম করেছেন বলে মসজিদ কমিটির সদস্য নিজাম উদ্দিন অভিযোগ করেন।

এ বিষয়ে বহিস্কৃত নেতা টিপন মিয়া তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, বিএনপি অপকর্মে জড়িতদের প্রশ্রয় দেয় না এবং দলের সুনাম নষ্ট হয় এমন কাজ করলে কোনো ছাড় নেই। উল্লেখ্য, ২০২১ সালে টিপন মিয়া তার বাবাকে মারধর করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা