ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এবার স্টোরিতে বড় ছেলে জয়ের ছবি দিয়ে আলোচনায় শাকিব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৫৭

শাকিব খানের সঙ্গে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলীর ছবি প্রকাশ্যে আসায় আলোচনার ঝড় ওঠে। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে চর্চায় এসেছেন এ নায়ক।

শাকিব খানের ফেসবুকের স্টোরিতে জয়ের ছবি দেওয়ায় এ আলোচনা সৃষ্টি হয়েছে। এটি দেখে অনেকেই মন্তব্য করছেন, ‘তাহলে এবার কি অপুকে কাছে টেনে নেবেন শাকিব?’ কেউ বা আবার বলেছেন, ‘নিজের সন্তানদের নিয়ে এমন লুকোচুরি করার দরকারি কী?’ বিষয়টি নিয়ে তাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় আরও বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। কেউ কেউ বিষয়টি নেতিবাচক দৃষ্টিতে দেখলেও প্রশংসাও করছেন অনেকে।

আজ (৯ আগস্ট) দুপুরের দিকে শাকিব খান তার ফেসবুক পেজের স্টোরিতে তার ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি শেয়ার করেন। এতে তিনি লিখেছেন, ‘মিস ইউ পাপা’।

শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, ঢালিউডের এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা দুজনে। যা ঘিরে চলছে বিস্তর আলোচনা। যদি ডিভোর্সই হয়ে থাকে তবে দুজনে এত ঘনিষ্ঠ হচ্ছেন কী করে, সেই প্রশ্নও উঠছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে