কার সঙ্গে উরফির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যাশন তুলে ধরে ভাইরাল হয়েছেন উরফি জাভেদ। কেউ কেউ তাকে নেটপাড়ার ভাইরাল কন্যা বলেও ডাকেন। এবার তাকে ঘিরেই নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি। তবে পাত্র কে? তা নিয়ে প্রশ্ন জেগেছে সবার মনে।
একটি সূত্র বলছে, উরফির হবু স্বামী দিল্লিতে বসবাস করেন। তিনি পেশায় শিল্পপতি। উরফি আর তিনি নাকি দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে রয়েছেন।
উরফি নিজে সোশাল মিডিয়ায় ভাইরাল হতে ভালোবাসলেও তার প্রেমিক তথা হবু স্বামী একেবারেই প্রচারবিমুখ। একসঙ্গে কখনই তাই ধরা দেননি তারা ক্যামেরার সামনে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় উরফির চেহারা বদলে যাওয়ার ফলে বেশ সমালোচনায় পড়েছিলেন। উরফির এক ভিডিও দেখে রীতিমতো ভয় পেয়েছিলেন তার অনুরাগীরা।
উরফির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছিল মুখে একের পর এক সুঁই ফোটাচ্ছেন উরফি। তার পোস্ট করা এই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানান, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সুঁই ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই করবো।’
ঠিক এভাবেই উরফির নেটপাড়ায় বিচরণ। নিজেকে সবার সামনে তুলে ধরতে ভালোবাসেন তিনি। এবার দেখার নিজের মনের মানুষের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসেন উরফি।
Aminur / Aminur
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়