সিলেটে নৌ-পথের আটক ৭ চাঁদাবাজ কারাগারে
সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজমল হোসেন নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজী মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে। এছাড়াও চাঁদাবাজি মামলায় আটক অপর আসামীরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলভী।
জানা যায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)। র্যাব-৯ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র্যাব। রোববার দুপুরে তাদের আটক করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র্যাব-৯। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা