বিসিএসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বতন্ত্র ক্যাডার বহালের দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্বতন্ত্রভাবে ক্যাডার বহাল রাখার দাবি জানানো হয় এবং দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানায়।
সমাবেশে শিক্ষার্থীরা ‘পিএসসির প্রহসন রুখে দেবে জনগণ’, ‘ 1,2,3,4 নেপোটিজম নো মোর’, ‘সারা বাংলার রাষ্ট্রবিজ্ঞান এক হও, লড়াই কর’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগানে দেয়।
এ বিষয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আওয়াল বলেন,"রাষ্ট্রবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয়। এ বিষয়ে অভিজ্ঞ ও গবেষণাপ্রবণ ব্যক্তিরাই এর শ্রেণিকক্ষে পাঠদান করতে পারেন। এমন অনেক বিভাগের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করার চেষ্টা হচ্ছে, যাদের পাঠ্যসূচির সঙ্গে আমাদের উল্লেখযোগ্য অমিল রয়েছে। তাই আমাদের একটাই দাবি—রাষ্ট্রবিজ্ঞান থেকে স্বতন্ত্রভাবে শিক্ষা ক্যাডার বহাল রাখা।”
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?