দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপিত দল থেকে বহিষ্কার
দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ শাহিন আলম (ফোরকান)-কে পদচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী জেলা শ্রমিকদল।
শনিবার (১০ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পটুয়াখালী জেলা শাখা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে মোঃ শাহিন আলম (ফোরকান)-কে অব্যাহতি প্রদান করা হয়েছে।”
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহিদুর রহমান খান বাবু এবং সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির-এর যৌথ নির্দেশে এই অব্যাহতি আদেশ জারি করা হয়।
জেলা শ্রমিকদলের সহ-প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
বিজ্ঞপ্তির অনুলিপি জেলা ও উপজেলা বিএনপি এবং শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।
এ প্রসঙ্গে দুমকি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক মৃধা বলেন, “জমিজমা সংক্রান্ত একটি মামলার জের ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার (ফোরকান) দ্বন্দ্ব চলছিল। হয়তো সেই কারণেই দল তাকে অব্যাহতি দিয়েছে।”
তিনি আরও বলেন, “দলীয় সিদ্ধান্তে আমাদের কোনো আপত্তি নেই, তবে প্রকৃত ঘটনা তদন্ত হওয়া জরুরি।”
এ বিষয়ে শাহিন আলম (ফোরকান)-বলেন আমি এখনো চিঠি হাতে পাইনি লোক মুখে শুনছি কিন্তু কেন আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছে তা আমি জানিনা
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক