যৌনতাকে ‘পবিত্র বিষয়’ বললেন তামান্না
দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। যিনি তার রূপ ও অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যৌনতাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং ‘সবচেয়ে পবিত্র বিষয়’ হিসেবে আখ্যায়িত করে সমাজে এর প্রতি প্রচলিত নোংরা দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন।
তার এই স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পর্দায় আবেদনময়ী চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য পরিচিত তমন্না মনে করেন, মানুষের মধ্যে যৌনতাকে লজ্জাজনক বা দোষের বিষয় হিসেবে দেখার যে প্রবণতা রয়েছে, তা আসলে ভুল শিক্ষা ও মানসিকতার ফল।
তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। যখন কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা আপনাকে লজ্জিত ও দোষী অনুভব করানোর চেষ্টা করে। তারা চায়, আপনি যেন আপনার নিজের কাজের জন্য লজ্জিত হন।’
এই ধরনের মানসিকতাকে তমন্না সবচেয়ে বড় ভুল বলে মনে করেন। তার কথায়, ‘যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত অনুভব করাতে সক্ষম হবে, সেই মুহূর্তেই আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন।’
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কী অদ্ভুত ভাবে আমরা সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে লজ্জিত বোধ করি, কারণ আমাদের এভাবেই ভাবতে শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম কিন্তু এটি তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।’
Aminur / Aminur
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা