ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

খুচরা ধান বিক্রেতা থেকে কনটেন্ট ক্রিয়েটর ফারুক, মাসে আয় লাখ টাকার বেশি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ১২:৮

সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে ঘুরে সাইকেলে করে সামান্য কিছু ধান কিনে এনে বাজারে বিক্রি করতেন নেত্রকোনা বারহাট্টার ফারুক মিয়া। ছিলনা নির্দিষ্ট কোন মাসিক আয়ের নিশ্চয়তা। কষ্ট করে দিনাতিপাত করা সেই ফারুক মিয়ার বর্তমান মাসিক আয় লাখ টাকার বেশি।

ফারুক মিয়া এখন ফেসবুকে জনপ্রিয় ফানি কনটেন্ট ক্রিয়েটর। তাঁর পেজের নাম 'FARUK 77778 (ফারুক)' Follower সংখ্যা প্রায় ১৯ লক্ষ। সমাজের নানান অসংগতি তুলে ধরে ফানি ভিডিও বানিয়ে তিনি ফেসবুকে প্রকাশ করেন। সেসব ভিডিও ১০০ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন ভিউ হয়। সেই ভিউ এর ভিত্তিতেই তিনি ফেসবুক থেকে টাকা আয় করেন।

উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারের চাকুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে ফারুক মিয়া। স্কুলে ভর্তি হলেও প্রাইমারী স্কুলের গন্ডি পার করা হয়নি তার। ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা ফারুক মিয়া। একসময়ে তিনি গ্রাম থেকে ধান কিনে বাজারে এনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করেন। কিন্তু এই আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যায়। তাই বিকল্প আয়ের সন্ধান খুঁজতে তিনি ২০২৩ সালে শখের বশে নিজের ফেইসবুক পেইজে টিকটক ভিডিও আপলোড করতে শুরু করেন। শুরুতে মানুষের সমালোচনা, হাসাহাসি কোনটাই কম ছিলো না। ভিডিও শুটিংয়ের সময় ও ভিডিও আপলোড দেয়ার পর এলাকাবাসী এগুলো নিয়ে হাসাহাসি করতো। তবুও তিনি দমে যান। অবশেষ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার ভিডিওগুলো দর্শকের মন জয় করতে শুরু করে। বিশেষ করে ফানি ভিডিওতে তার অঙ্গভঙ্গি প্রদর্শন ছোট বড় সবার মনে আনন্দ দিতে থাকে। হঠাৎ একটি ভিডিও ৪-৫ মিলিয়ন ভিউ হয়ে গেলে দ্বিগুণ আগ্রাহ উৎসাহ নিয়ে কাজ করতে থাকেন তিনি। এখন প্রায় ২ মিলিয়ন (১৯ লক্ষের উপর) Follower এর পেইজে হারহামেশাই ভিউ হচ্ছে ১০০-১৫০ মিলিয়ন।

বর্তমানে বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছেন ফারুক। বর্তমানে পেইজের আয় দিয়ে সংসারের চাহিদা পূরণ করে মাদ্রাসা মসজিদ ও কিছু অসহায় পরিবারের সহযোগিতা করছেন তিনি। ভবিষ্যতে তার পেইজের আয় বৃদ্ধি পেলে সমাজের অবহেলিত মানুষের জন্য আরও কিছু করার আশা এই ফেইজবুক কমেডিয়ানের।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা