ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় সহকারী শিক্ষকের সহায়তায় প্রধান শিক্ষকের নামে চুরির অভিযোগ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ১২:১০

শুক্রবার সরকারি ছুটির দিন দুপুরে জুম্মার নামাজের ফাঁকে স্কুল থেকে প্লাষ্টিকের পাইপ চুরি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নরেন্দ্র সরকার নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এতে সহযোগীতা করেছেন ওই স্কুলের সহকারী শিক্ষক সাহিদা বেগম।

বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ১৫৭ নং স্বর্নিভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে চুরির এ ঘটনাটি ঘটে।

পাইপ দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা জলিল এবং বারেক আকন নামের দুই জনকে আটকিয়ে দুটি প্লাষ্টিকের পাইপ জব্দ করেন। এ সময় আটক হওয়া দুই জন সকালের সময়কে জানান, সহকারী শিক্ষক সাহিদা তাদের ডেকে স্কুলের তালা খুলে ছাঁদে থাকা দুটি পাইপ রশির মাধ্যমে বেঁধে নিচে নামিয়ে প্রধান শিক্ষক নরেন্দ্র সরকারের বাসায় নিয়ে যেতে বলেন। তারা সেই পাইপ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পরে সকল সত্যি প্রকাশ করে দিয়েছেন।

স্থানীয় বাবুল মৃধা সকালের সময়কে জানান, জুম্মার নামাজ শেষে ফেরার পথে দেখি জলিল এবং বারেক দুটি প্লাষ্টিকের পাইপ নিয়ে শহরের দিকে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করি পাইপ কোথায় নিয়ে যাচ্ছো। তখন তারা বলেন শিক্ষক সাহিদা আমাদের পাইপ নিয়ে নরেন্দ্র স্যারের বাসায় গেলে টাকা দেবে বলেন। সরকারি পাইপ কেউ নিতে পারেনা ভেবে আমিসহ স্থানীয়রা মিলে পাইপ দুটি জব্দ করি। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থার নেওয়ার অনুরোধ করছি।

স্থানীয় ছালাম পহলান, সাইফুল ইসলাম, নান্না পহলান সকালের সময়কে জানান, প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার এবং সহকারী শিক্ষক সাহিদা স্কুলের নিয়মের বাহিরে চলাফেরা করেন। তাদের কারনে স্কুলের শিক্ষার্থী কমে গেছে। নরেন্দ্র মাষ্টার এবং সাহিদা এ স্কুলে থাকলে ভবিষ্যৎ অন্ধকার শিক্ষার্থীদের। তাই এখনি সুরাহা দরকার বলেও জানান তারা।

পাইপ চুরির ঘটনা অস্বীকার করে প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার সকালের সময়কে বলেন, কারা পাইপ নিয়েছে তা আমি জানিনা। স্থানীয়রা আমাকে জানিয়েছেন। রবিবার এসে বিষয়টি দেখবেন বলে জানান।

এ ব্যপারে বরগুনা সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শওকত আলী হিরণ সকালের সময়কে জানান, পাইপ চুরির ঘটনা প্রধান শিক্ষক জানান নাই। আপনার মাধ্যমে শুনেছি। আমরা বিষয়টি দেখবো।

বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আকতার সকালের সময়কে বলেন, পাইপ চুরির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার