ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ১২:৪৭

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। ‎রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সমাজকল্যান সম্পাদক  মাসুদ পারভেজ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধন শেষে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সদর রোড প্রদক্ষিণ করে। ‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকারীরা প্রভাবশালী কারো না কারো ছত্রছায়ায় অপকর্ম করে বেড়াচ্ছে। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ''আমরা সেই অপরাধের মাস্টারমাইন্ডদের দেখতে চাই। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে"। রাষ্ট্রকে সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও দায়িত্ব নেয়ার দাবি জানান তারা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ