সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীর গলাচিপায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বেলা ১০টার সময় গলাচিপা থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি সহ আসামিদের ফাসির জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা শুধু একজন মানুষকে হারানো নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বেড়েই চলেছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তবে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে গলাচিপায় কর্মরত সব সাংবাদিক একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার