ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সিলেটে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি, এসআই আকবর জামিনে মুক্ত


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৩:৩৯

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বহিস্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে রোববার (১০ আগস্ট) বিকেলে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হয়ে যান। রায়হান হত্যাকালে এসআই আকবর এসএমপির বন্দরবাজার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। তিনিই মহাজনপট্টি এলাকা থেকে রায়হান ধরে আনেন ও নির্যাতন করেন বলে অভিযোগ। সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান বলেন, ‘উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ রোববার আমাদের কাছে পৌছাঁয়। পরে আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলেই আকবরকে মুক্তি দেওয়া হয়।’
কারাগার সূত্র জানায়, এসআই আকবর প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু হলে গত ২৫ মার্চ তাকে সেখানে স্থানান্তর করা হয়। মুক্তির আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন। ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছিল। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে। তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট ডোনা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। বিগত ২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

এমএসএম / এমএসএম

বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল বিএসএফ

চাকরি হারানোর শঙ্কায় বাগেরহাট হাসপাতালের ৬৬ আউটসোর্সিং কর্মী, জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

লাকসামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখ শিশু

চন্দনাইশে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন,পাবেন ৩৭ হাজার ৪৭২ জন শিশু

লাকসাম গভীর রাতে ফতেপুর-চিলোনিয়া খাল জবরদখল

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১

মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা

বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা

কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি