বারহাট্টায় শিক্ষার্থীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টার মোড় এলাকায় রবিবার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্ব চিরাম ইউনিয়নের বাহাদুরপূর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া একই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে এবং চিরাম ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্বর সাথে অভিযুক্ত একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শহিদুল্লাহ, কিশোর গ্যাংয়ের সদস্য মো. ছুটন মিয়া এবং মো. ইসলাম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। গত ১০ আগস্ট সকাল ১১টার দিকে অপূর্ব মাছের আড়ত থেকে মাছ কিনে বাড়ির দিকে আসার সময় চাট্টার মোড়ে এলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এসময় অপূর্বর কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ও পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্তরা।
অভিযোগকারী সাব্বির জাহান অপূর্ব বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আমিরুল ইসলাম মিঠুর সাথে আমার পারিবারিক ঝামেলা চলছিল। সুযোগ পেয়ে গত রবিবার মিঠুসহ তার সহযোগীদের নিয়ে আমার ওপর আক্রমণ করে। তিনি আরও বলেন, অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া চিরাম ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক। সে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। অন্যদিকে ছোটন মিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান এবং তার নামে আগেও অনেক অভিযোগ রয়েছে। আমার পারিবারিক ঝামেলা তাদের সাথে থাকলেও, তারা আমাকে একা পেয়ে এভাবে হামলা করল। আমার চিৎকারে আশেপাশের লোকজন না আসলে তারা আমাকে মেরেই ফেলত।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমাকে ষড়যন্ত্র করে এই অভিযোগে ফাঁসানো হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ কামরুল হাসান বলেন, 'এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে