ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজউকের যান্ত্রিক সহকারী জাকির হোসেনের অবৈধ সম্পদের অভিযোগ


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১১:১৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নিম্নপদস্থ কর্মচারী, যান্ত্রিক সহকারী জাকির হোসেন সম্প্রতি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ব্যক্তির হঠাৎ বিত্তবৈভবের মালিক হওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, জাকির হোসেন এবং তার পরিবারের নামে ও বেনামে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট, একাধিক বহুতল ভবন, ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার পরিবহন ব্যবসা, স্বর্ণালঙ্কার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। তার স্ত্রীর নামে মালিবাগ বাজার রোড এবং ডিবিএল হাসনা হেনা গার্ডেন এলাকায় দুটি অভিজাত ফ্ল্যাট আছে। এছাড়া মধ্য বাসাবো এলাকায় একটি চারতলা বাড়িও রয়েছে, যা একজন যান্ত্রিক সহকারীর সীমিত আয়ের সঙ্গে সরাসরি অসঙ্গতিপূর্ণ। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় তার কোটি টাকা মূল্যের জমির মালিকানার উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তার স্ত্রী মনিরা আক্তারের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে শত কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

বিশেষ সূত্র থেকে আরও জানা যায়, জাকির হোসেন একটি দুর্নীতিবাজ চক্রের অন্যতম প্রধান সদস্য ছিলেন। আলোচিত ব্যক্তি "গোল্ডেন মনির"-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার নাম এসেছে। মনিরের বাসায় অভিযান পরিচালনার আগে তার বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ জাকির হোসেনের বাসায় সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুসারে, পরবর্তীতে সেই অর্থ ও স্বর্ণের একটি বড় অংশ জাকির হোসেন ও তার স্ত্রী আত্মসাৎ করেন।

এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে জাকির হোসেন প্রথমে মধ্য বাসাবোর বাড়ির কাগজপত্র নিয়ে দেখা করতে বললেও, পরবর্তীতে স্ত্রীর নামে ফ্ল্যাট ও গাড়ি সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি ফোন রেখে দেন। এই ধরনের বিতর্কিত ও সন্দেহজনক সম্পদের উৎস সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

ডুবছে মেগাসিটি,কাঁপছে উপকূল: বৈশ্বিক উষ্ণায়নের প্রলয়ংকরী থাবায় বাংলাদেশ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি

ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

অর্থের প্রভাব খাটিয়ে বাকাস এর সভা, কর্মরত কর্মচারীদের চাপা ক্ষোভ

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি নিবন্ধনের দাবিতে মানববন্ধন

পুলিশের চাকরি কাওসার রুমির হাতে জাদুর কাঠি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিজনেস এলিট ক্লাব -খালেদ মোশারফ হোসেন চৌধুরী ‎

ডাব্লুএসএফসি নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি