ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেছে গোবিপ্রবি ছাত্রদল


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১২:৫২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত  নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আগত নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।নবীন শিক্ষার্থী  নূর আলম তার অনূভুতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা রাখার সাথে সাথে ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়ার বিষয়টা খুবই ভালো লেগেছে।  ছাত্রদলের ভাইয়ের দিকনির্দেশনা ও সুন্দর ব্যাবহারে মুগ্ধ হয়েছি। শিক্ষার্থীদের জন্য কাজ করুক ছাত্রদল এটাই প্রত্যাশা আমার।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ গোবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার বিষয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, শিক্ষার্থী-বান্ধব কাজগুলো দ্বারা এগিয়ে যাবে ছাত্রদল। ক্যাম্পাস বিনির্মাণে যা যা দরকার, তা সম্পূর্ণ করবো। ইতোমধ্যেই ছাত্রদলের কার্যক্রম চলমান। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নয় দফা বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা