বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ (১২ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়। যুব র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতির সংঘের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা নারী প্রগতির কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের 'ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ'। ১২ আগস্টকে 'আন্তর্জাতিক যুব দিবস' হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে 'আন্তর্জাতিক যুব দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বারহাট্টাতেও বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বারহাট্টা, নেত্রকোনার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নকরণ অভিযানের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার