যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে- খুলনা জেলা প্রশাসক
খুলনায় যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন হয়।
মঙ্গলবার (১২ আগষ্ট) খুলনায় সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠান কর্মসূচি পালন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুণ-যুব জনগোষ্ঠী প্রায় এক-পঞ্চমাংশের মতো। যুবকদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের যথাযথভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।
খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে এক কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা