ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গোবিপ্রবিতে সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের বৃক্ষরোপণ


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ২:৪০

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবগঠিত কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হয়। সোমবার (১১ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের প্রধান ফটক ও ম্যুরাল সংলগ্ন এলাকায় ৪০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের সভাপতি মোঃ শাহাজান ইসলাম ও সাধারণ সম্পাদক আকাশ মন্ডলসহ সংগঠনের সকল সদস্য এই কর্মসূচীতে অংশ নেন। বৃক্ষরোপণের উল্লেখযোগ্য গাছের মধ্যে ছিল রাধাচূড়া, কৃষ্ণচূড়া, পেয়ারা, বাদাম, বয়রা, নোল, বকুল এবং আমলকি। সাধারণ সম্পাদক আকাশ মন্ডল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে তাদের নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে। সভাপতি মোঃ শাহাজান ইসলাম বলেন, "একই সুতোয় গাঁথা মোরা প্রাণের সাতক্ষীরা" এই প্রতিপাদ্যকে ধারণ করে তারা সংগঠনের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাবেন। তিনি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং বৃক্ষরোপণ কর্মসূচী সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ দেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা