ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জুটি বাঁধলেন রেজা-অর্পা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৩:৪৯

নোয়াখালীর বিভিন্ন কৃষ্টি-কালচার নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন টিভি সিরিজ ও সিক্যুয়েল-এর জনপ্রিয় নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ার। তার হাত ধরেই সৃষ্টি হয়েছিল ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামের সুপারহিট সিক্যুয়েল সিরিজ। 
এমন আরও অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি। মন বসিয়েছেন বড় পর্দায়। নির্মাণ করে মুক্তি দিয়েছেন পরীমণিকে নিয়ে আলোচিত সিনেমা ‘মা’। যেটি নিয়ে নির্মাতা ছুটেছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা পর্যন্ত। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে।
‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই সিরিজে জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। এই অভিনেতা এরই মধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’, ‘গোল্ড ফিশ’ নামের নাটকগুলো। রেজার অভিষেক হয়েছে বড় পর্দাতেও। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। অভিনয়ের পাশাপাশি রেজা সিকদার নিয়মিত বাংলা টিভিতে সংবাদ উপস্থাপনা করছেন।
এ প্রসঙ্গে অভিনেতা রেজা বলেন, ‘অভিনয়ের প্রতি আমার অন্যরকম ভালোবাসা আছে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অন্যরকম ঝোঁক ছিল। ইচ্ছে ছিল একদিন আমাকেও টেলিভিশনের পর্দায় দেখা যাবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে নাট্য জগতে প্রতিষ্ঠিত করতে চাই। অরণ্য আনোয়ার গুণী একজন নির্মাতা। তার ধারাবাহিকে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। এতে আমার সহশিল্পী সুমাইয়া অর্পা। তিনি ছোট পর্দায় তরুণদের মধ্যে বেশ ভালো করছেন। আশা করছি, নতুন এই ধারাবাহিকটি প্রচারে আসলে সবার পছন্দ হবে।’
জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধাবাবাহিকটি গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি